দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৩ ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ যুবলীগ সভাপতি সোহেল চৌকিদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিন ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন— একই এলাকার সোবহান চৌকিদার, তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। অভিযুক্ত সোহেল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদরের বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে সোহেল চৌকিদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে সোহেল লোকজন নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবাহানকে বাঁচাতে তার দুই ভাই এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। তিন ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তিনজনকেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/অ